উচ্চ আদালতের নি র্দে শ না র আলোকে অটোরিকশা স ম স্যা র সমাধান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চ আদালতের নি র্দে শ না র আলোকে অটোরিকশা স ম স্যা র সমাধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০৪:৪৫:৩৮ পূর্বাহ্ন

উচ্চ আদালতের নি র্দে শ না র আলোকে অটোরিকশা স ম স্যা র সমাধান

ছবি: সংগৃহীত


উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

উচ্চ আদালত অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন। চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা।

আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অটোরিকশার বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। এখন যদি এটা নিয়ে আমি একটা উত্তর দেই, সেটাতে আদালত অবমাননা হয়ে যেতে পারে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, সেই নির্দেশনা মতেই আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যা সমাধান হবে। উচ্চ আদালত থেকে আজকের মধ্যেই নির্দেশনা আসবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, অটোরিকশা চালকদের প্রতি আহ্বান তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে। ভাঙাভাঙি তো কেউ চায় না। এটা করে কিন্তু তারা জনপ্রিয়তা হারাচ্ছে। তারা তাদের দাবি সোহরাওয়ার্দী উদ্যানে জানাতে পারে। তাহলে ট্রাফিক জ্যামটা তো কম হয়।

আপনাদের কথা তারা শুনবে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‌‘মানবে না কেন? বাংলাদেশেই তো দেশ। আমাদের ভাই, বোনই, অবশ্যই মানবে। তাদের দাবি আমরা মানব, আমাদের দাবি তারা মানবে।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক