১৩ দিনের মধ্যে সিলেটে ফের ভূমিকম্প
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

১৩ দিনের মধ্যে সিলেটে ফের ভূমিকম্প

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ০৪:৫১:৫২ পূর্বাহ্ন

১৩ দিনের মধ্যে সিলেটে ফের ভূমিকম্প

আবরো ভূমিকম্পে কেঁপে ঠিলো সিলেট


আবরো ভূমিকম্পে কেঁপে ঠিলো সিলেট। শনিবার বিকাল ৪টা ১৮ মিনিটে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। 

৪.৯ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসামে বলে জানা গেছে। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজিব হোসাইন ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে বলেন, এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এরআগে গত ২৯ আগস্ট দুপুর ১ টা ১৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ওই ভূমিম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিমি দূরে।

তারও আগে গত ১৪ আগস্ট রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা যায়। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৫।

ভূমিকম্পের ডেঞ্জার জোনে থাকা সিলেটে ঘনঘন ছোটমাত্রার ভূমিকম্পের কারণে বড় ভূমিকম্পের আশংকা করছেন বিশেষষজ্ঞরা।

ডি ডি