হবিগঞ্জে দুই চিকিৎসকের বিরুদ্ধে চা শ্রমিকের মা ম লা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

হবিগঞ্জে দুই চিকিৎসকের বিরুদ্ধে চা শ্রমিকের মা ম লা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০১:৪৬:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুই চিকিৎসকের বিরুদ্ধে চা শ্রমিকের মা ম লা

প্রতীকী ছবি


প্রতিপক্ষের হামলায় আহত চা শ্রমিক নারীর হাড়ভাঙা জখম গোপন করে আদালতে মেডিকেল রিপোর্ট (এমসি) প্রদানের অভিযোগে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলার চুনারুঘাট উপজেলায় গেলানীয়া চা-বাগানের শ্রমিক রামু কৈরী বুধবার (২৭ নভেম্বর) হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় বিবাদীরা হলেন- ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সৌরভ বিশ্বাস।

বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হককে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দেন।

চা শ্রমিক রামু কৈরীর অভিযোগ, গত ৫ জুন একই বাগানের প্রতিপক্ষ কয়েকজন চা শ্রমিক তাঁর মা বিপুলা কৈরীকে মারধর করে বাম হাতের হাড় ভেঙে দেয়। হাতভাঙা নিয়ে ১০ জুন পর্যন্ত তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। হাতের এক্সরেও সেখানেই করা হয়। রিপোর্ট ও ফিল্মে দেখা হাড়ভাঙা প্রতীয়মান হয়। যা ছাড়পত্রে উল্লেখ রয়েছে। কিন্তু রোগীকে হাসপাতাল থেকে বিদায় দেওয়ার সময় তাকে এক্সরে রিপোর্ট ও ফিল্ম দেওয়া হয়নি। বলা হয় আদালতে এমসি প্রদানের সময় এক সাথে সবকিছু দেওয়া হবে।

রামু কৈরী এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন এবং এর পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর হাসপাতাল থেকে আদালতে পাঠানো এমসিতে বিপুলার হাতে সাধারণ জখম ছিল মর্মে উল্লেখ করা হয়েছে।

বাদীর আরও অভিযোগ, চিকিৎসকরা হামলাকারীদের নিকট থেকে টাকা নিয়ে আদালতে এমন মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। ফলে তাঁর মামলা ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলার সাথে সদর হাসপাতালে এক্সরে বাবদ পরিশোধ করা ৪০০ টাকার রশিদ ও ছাড়পত্র জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে আরএমও মোমেন উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে ফিল্ম ও এক্সরে রিপোর্ট রেখে দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। যে চিকিৎসক এমসি তৈরি করেছেন নিশ্চয়ই তার সামনে এগুলো ছিল না। আমি পুরো ব্যাপারটি খোঁজ নিয়ে দেখব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা