ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৩ PM

ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৩ ০৯:০৯:৪৬ AM

ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ছবি: সংগৃহীত


পাকিস্তানের বিপক্ষে হেরে সুপার ফোর পর্ব শুরু করেছিল সাকিবের দল। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের দেখা পায়নি তারা। ফলে ফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ। তবে কাগজে-কলমে এখনও আসরে টিকে আছে বাংলাদেশ।

আসরের ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে তাদের পরবর্তী ম্যাচে অবশ্যই জিততে হবে। ভারতের বিপক্ষে নিজেরা জিতলেই হবে না, তাকিয়ে থাকতে বাকি তিন দলের দিকেও।

বাংলাদেশকে আসরে টিকিয়ে রাখতে সুপার ফোরের তিন ম্যাচের সবকটিতেই জিততে হবে পাকিস্তানকে। তারা ইতোমধ্যেই বাংলাদেশকে হারিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষেও বাবর আজমের দলকে জিততে হবে। সেক্ষেত্রে ৩ ম্যাচে তাদের সংগ্রহ হবে ৬ পয়েন্ট।

শ্রীলঙ্কা ইতোমধ্যেই সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। বাকি দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারতে হবে লঙ্কানদের। সেক্ষেত্রে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোর পর্ব শেষ করবে তারা

পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে হারতে হবে ভারতকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে রোহিত শর্মার দলকে। ফলে গ্রুপ পর্ব শেষে তাদের নামের পাশেও থাকবে ২ পয়েন্ট। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাংলাদেশের পয়েন্ট এখন শূন্য। তবে ভারতের বিপক্ষে জিতলে টাইগাররা পাবে ২ পয়েন্ট।

৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করলেও বাকি তিন দল পাবে সমান ২ পয়েন্ট করে। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গী নির্বাচন করতে হবে নেট রানরেটের ভিত্তিতে। সবমিলিয়ে বাংলাদেশের জন্য ফাইনালের সমীকরণটা জটিল হলেও সম্ভাবনা থাকছেই। 

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা