স্বয়ং আল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন: জামায়াত আমীর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ AM

স্বয়ং আল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন: জামায়াত আমীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ১১:০৪:২৭ AM

স্বয়ং আল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন: জামায়াত আমীর

ছবি : সংগৃহীত



জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা একনাগাড়ে ১৫ বছরের শাসনামলে লুণ্ঠন, হত্যা, গুম করেছেন, আমরা তাদের ক্ষমা করব না। অধ্যাপক গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীকে তারা হত্যা করেছে। দেশপ্রেমিকদের রুখতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু স্বয়ং আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করুন।শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় যশোর শহরের চাঁচড়ায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জাত-পাত, ধর্ম-বর্ণনির্বিশেষে শিশু, তরুণ, বৃদ্ধ সবাই অংশ নিয়েছেন। তারা গুলির সামনে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন মুক্তির জন্য। সেই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা জাতীয় বীর। তাদের জন্য আমরা গর্বিত।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে নির্দিষ্ট কোনো দল, ধর্মের লোক অংশ নেয়নি। সেই সময় এক অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। সেই ঐক্য ধরে রেখে দেশ গড়তে হবে। কেউ যেন এই ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা জাতপাত, ধর্মবৈষম্য দেখতে চাই না।

‘অভ্যুত্থানের পর আমাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি’ মন্তব্য করে তিনি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কারও গায়ে হাত তুলবেন না। আমরা আত্মত্যাগ করতে জানি। সবাই আমরা আবু সাঈদ।’

বক্তৃতা শেষে জামায়াত আমির যশোরে নিহত আমিনুল ইসলাম সজলের সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। সম্প্রতি জামায়াত কর্মী সজল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।

পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, সাবেক ভিপি আব্দুল কাদের, আনোয়ারুল ইসলাম, নুর আলা নুর মামুন, আবু ফয়সাল প্রমুখ।

রাতেই ডা. শফিকুর রহমানের যশোরের ঝিকরগাছা ও নাভারনে পৃথক দুটি পথসভায় বক্তৃতা দেন। শনিবার তিনি সাতক্ষীরায় দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,