নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মি ছি ল, প্রতিবাদে ছাত্রদলের বি ক্ষো ভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ছাত্রলীগের মিছিল থেকে প্রধান উপদেষ্টার ছবিতে আগুন দেওয়া হয়

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মি ছি ল, প্রতিবাদে ছাত্রদলের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১১:৩০:৫১ পূর্বাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মি ছি ল, প্রতিবাদে ছাত্রদলের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


পটুয়াখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ-বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাত খান।

মিছিলটি শহরের পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে শেষ হয়। সেখানে মিছিলকারীরা প্রধান উপদেষ্টার ছবিতে আগুন ধরিয়ে দেয়।এ বিষয়ে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ বলেন, “মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এদিকে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজের সামনে থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানার সামনে অবস্থান নেয়।

সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের ক্যাডারদের অনতিবলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে শ্লোগান দিয়ে থানার সামনের রাস্তা বন্ধ করে দেয়।ওসি ইমতিয়াজ আহমেদ এসে ছাত্রলীগের ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা