শান্তিগঞ্জের ইউএনও'র বিদায় সংবর্ধনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জের ইউএনও'র বিদায় সংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৩:১৩:২৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জের ইউএনও'র বিদায় সংবর্ধনা

শান্তিগঞ্জের ইউএনও মো. আনোয়ার উজ জামানের বিদায় উপলক্ষে সংবর্ধনা


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার উজ জামানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, অ্যাসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমেদ, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, পশ্চিম পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক, আওয়ামীলীগ নেতা এনামুল কবির এনাম,  শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সহ-সভাপতি জহিরুল ইসলাম অমিত প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

SH



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী