আমিরের বক্তব্যকে গণমাধ্যমে ভু ল ভা বে প্রচারের প্রতি*বাদ জামায়াতের
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ AM

আমিরের বক্তব্যকে গণমাধ্যমে ভু ল ভা বে প্রচারের প্রতি*বাদ জামায়াতের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ১০:৩০:৫৪ AM

আমিরের বক্তব্যকে গণমাধ্যমে ভু ল ভা বে প্রচারের প্রতি*বাদ জামায়াতের

ছবি: সংগৃহীত


‘নারী পোশাক’ সংক্রান্ত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার করেছে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে ‘নারী পোশাক’ সংক্রান্ত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমিরে জামায়াত প্রদত্ত বক্তব্যটির আগে ও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা এই ভুল সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানাচ্ছি। তবে কোনো কোনো সংবাদপত্র ও গণমাধ্যমে আমিরে জামায়াতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ জাতীয় সংবাদ পরিবেশন করা সাংবাদিক নীতিমালার পরিপন্থি। ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করার জন্য আমি সংশ্লিষ্ট রিপোর্টার, পত্রিকা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,