এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সাথে ছাত্রলীগ নেতাদের বৈঠক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ AM

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধর

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সাথে ছাত্রলীগ নেতাদের বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৪:২১:৪৫ AM

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সাথে ছাত্রলীগ নেতাদের বৈঠক

ডিএমপি কমিশনারের সাথে ছাত্রলীগ নেতাদের বৈঠক


ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে বেধরক মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে গিয়েছিলেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  তারা সেখানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে এডিসি হারুনের মারধরের ঘটনায় ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের বিভাগীয় তদন্তে আস্থা রাখতে চায় বাংলাদেশ ছাত্রলীগ। মামলার বিষয়ে প্রশ্ন করা হলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বিষয়টি এড়িয়ে যান।

শনিবার রাতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে বেধরক মারধর করেন এডিসি হারুন অর রশিদ। নারীঘটিত একটি ঘটনার জেরে এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাসের পরিবেশ। ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। শাহবাগ থানায় নিয়ে দুই নেতাকে নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।

এ ঘটনায় এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়। কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দাবি, হারুনকে গ্রেফতার করা হোক।

এমতাবস্থায় সোমবার বেলা সোয়া ১২টার দিকে সাদ্দামকে ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করতে দেখা যায়। তিনি ডিএমপি কমিশনার গোলাম খন্দকার ফারুকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার কাছে এ বিষয়ে তদন্তের অগ্রগতি জানতে চান। এ সময় সাদ্দামের সঙ্গে ইনানও ছিলেন। তারা আড়াইটার দিকে ডিএমপি কার্যালয় ত্যাগ করেন।

ডি ডি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান