ভারতীয় গণমাধ্যমের অ পপ্রচারে হা ম লা ও বি ভে দ বাড়ছে : তারেক রহমান
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ AM

ভারতীয় গণমাধ্যমের অ পপ্রচারে হা ম লা ও বি ভে দ বাড়ছে : তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০৩:১৬:২৮ AM

ভারতীয় গণমাধ্যমের অ পপ্রচারে হা ম লা  ও বি ভে দ বাড়ছে : তারেক রহমান

ফাইল ছবি


হাসিনা সরকারের পতনের পর কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ ভুল তথ্যে ভরা মন্তব্য ও রাজনৈতিক বক্তৃতা বাড়ছে। যা বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ-ভারত মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা এই ফেসবুক স্ট্যাটাস দেন।

তারেক রহমানের মতে, এসব অপপ্রচারের প্রভাবে সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এমন ঘটনা প্রতিবেশীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক স্টেকহোল্ডাররা অবশ্যই স্বীকার করবেন যে প্রায় ২০ কোটি জনসংখ্যার ‘অস্থিতিশীল’ বাংলাদেশ তারা দেখতে চান না।

স্ট্যাটাসে তিনি আরও লিখেন, হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কারণ কী, তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কী ঘটছে এবং কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা কেন অপরিহার্য তা বস্তুনিষ্ঠভাবে বোঝা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশিদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্ব বজায় রেখেছিলাম। যা ভবিষ্যতেও রাখা হবে। যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত