‘হালাল খাবারের খোঁজে’ ক্যাসিনোতে পিসিবি কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৩ PM

‘হালাল খাবারের খোঁজে’ ক্যাসিনোতে পিসিবি কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ১১:৩৫:৫৪ AM

‘হালাল খাবারের খোঁজে’ ক্যাসিনোতে পিসিবি কর্মকর্তা

ছবি: সংগৃহীত


এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব মূলত পাকিস্তানের। তবে ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতায় আয়োজক হিসেবে যোগ করা হয়েছে শ্রীলঙ্কাকে। সুপার ফোরের একটি বাদে টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো হবে শ্রীলঙ্কায়। এ জন্য কলম্বোতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ব্যস্ততা বেড়েছে।

এই ফাঁকে ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত হয়ে পড়েছেন দুই পিসিবি কর্মকর্তা। কয়েক দিন আগে ক্যাসিনোতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান উমর ফারুক ক্যালসন ও জেনারেল ম্যানেজার আদনান আলীর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। আইসিসির আচরণবিধি অনুযায়ী, টুর্নামেন্টে চলাকালীন অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় ও অফিশিয়ালদের জুয়াসংশ্লিষ্ট স্থানে যাওয়া নিষিদ্ধ। এর প্রেক্ষিতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শাস্তির মুখে পড়তে হতে পারে এই দুজনকে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর মধ্যে পিসিবির ওই দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সেখানে তাঁরা আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছেন, রাতে আশপাশের সব খাবারের দোকান বন্ধ পেয়ে তাঁরা হালাল খাবারের সন্ধান করছিলেন। খাবারের জন্যই ক্যাসিনো পরিদর্শনে গিয়েছিলেন দুজন। কোনো নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়াননি বলেও জানিয়েছেন দুজন। তাঁদের এমন যুক্তি পাকিস্তানের সংবাদমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমে জানিয়েছে, জরুরি ভিত্তিতে এখনই দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক কর্মকাণ্ডে যাবে না পিসিবি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ, যিনি বর্তমানে সপরিবারে শ্রীলঙ্কায় রয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা