২৮টি সংগঠন নিয়ে ছাত্রদলের মতবিনিময় সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

২৮টি সংগঠন নিয়ে ছাত্রদলের মতবিনিময় সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ১০:৪৬:৪১ পূর্বাহ্ন

২৮টি সংগঠন নিয়ে ছাত্রদলের মতবিনিময় সভা

ছবি : সংগৃহীত


জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ২৮টি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবনের গ্লোরিয়াস সেন্টারে সভাটি হয়। সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ অংশ নেননি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ, ছাত্র সংসদ নির্বাচন, অভ্যুত্থানের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ভুমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ছাত্রনেতারা।

মতবিনিময় সভার বিষয়ে একাধিক ছাত্রনেতা জানান, ভারত রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে সর্বোতভাবে চেষ্টা করেছে কিন্তু তাতে ব্যর্থ হয়ে এখন নানা ধরণের উসকানি তৈরির চেষ্টা করছে বলে তারা জানান। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা তারই প্রকাশ বলে তাদের ভাষ্য।

তারা বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা, নিহতদের পরিবারের পূনর্বাসন নিশ্চিত করতে হবে। দেশে সাম্প্রদায়িক উসকানি তৈরির যেকোন পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। একইসাথে দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীদের গণতন্ত্র-সংগঠনের অধিকার চর্চার পরিবেশ ও ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করেন ছাত্রনেতারা।

ছাত্রশিবির ও কোনো প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন যেসব লড়াই সংগ্রাম করেছে, তাদের নিয়ে আমরা বৈঠক করেছি। শিবিরের বিষয়ে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর বরাবরের মত আপত্তি রয়েছে, তাই স্কিপ করা হয়েছে। তাদের সঙ্গে সামনে বসা হবে না, এমনও না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ এমন না। তারা নিজেদের ছাত্রসংগঠন হিসেবে নিজেরা প্রকাশ করেনি, তারা তাদের বিষয়ে স্পষ্ট করলে আমরা বসব।’

মতবিনিময় সভায় অংশ নেওয়া ছাত্রসংগঠনগুলো হল- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), ছাত্র আন্দোলন (এনডিএম), বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), জাতীয় ছাত্র সমাজ (জাফর), জাগপা ছাত্রলীগ,বাংলাদেশ ছাত্র মিশন,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল,বিপ্লবী ছাত্র মৈত্রী,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,ভাষানী ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল),নাগরিক ছাত্র ঐক্য,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ (পার্থ), ছাত্র জমিয়ত বাংলাদেশ,বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্রপক্ষ,রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন,বাংলাদেশ মুসলিম ছাত্রলীগ (নুর আলম), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস,পাহাড়ি ছাত্র পরিষদ,বিপ্লবী ছাত্র যুব আন্দোলন,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ছাত্র সমাজ এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন (মুক্তি কাউন্সিল)।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা