বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত : রিজভী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত : রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০২:১৭:০১ পূর্বাহ্ন

বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত : রিজভী

ফাইল ছবি


ভারত বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। এ জন্য তাদের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে মন্তব্য করে তিনি বলেন, যারা এমন আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে চাই না। ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কি না, সেটা ভাবা হবে।

রিজভী বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ডলার খরচ করে ভারতে চিকিৎসা নিতে যায়। কলকাতার হোটেলগুলোতে হাহাকার শুরু হয়েছে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষ যেতে চায়ও না।

রিজভী বলেন, তারা (ভারত) হয়তো মনে করেছে পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে আমদানি করতে পারবে না। 

ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের বলে দাবি করছে। তারা যদি এই দাবি করে বাংলাদেশের মানুষও বিহার উড়িষ্যা নিজেদের দাবি করবে। 

ঢাকা মহানগর উত্তর কৃষকদল আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের জাহিদ হোসেন, গুলশান থানা কৃষকদলের আহ্বায়ক মিরাজুর রহমান সোহাগ, যুগ্ম আহ্বায়ক ইমরান খান ও সদস্যসচিব রাহুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা