‘আগে আ.লীগ যেখান থেকে চাঁ*দা নিত এখন বিএনপি নেয়’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

‘আগে আ.লীগ যেখান থেকে চাঁ*দা নিত এখন বিএনপি নেয়’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৯:৩৯:১৬ পূর্বাহ্ন

‘আগে আ.লীগ যেখান থেকে চাঁ*দা নিত এখন বিএনপি নেয়’

ছবি: সংগৃহীত


কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে। জামায়াত কিন্তু বেবিস্ট‌্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁন্দা (চাঁদা) উঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট হয়তো বাড়িয়ে দিয়েছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয়। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি বিএনপির।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা ব‌লেন। 

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হইতে হবে মওলানা ভাসানীর। আওয়ামী লীগ হইতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে গজব পড়ে, সেটাই হাসিনার ওপরে হয়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও আল্লাহকে দেখতে হবে। আমি নিশ্চিত আল্লাহ সেটাও দেখবেন।

তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তিনি আহাম্মকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে, তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। কি‌সিঞ্জারও চেষ্টা ক‌রে‌ছি‌লেন পা‌রে নাই, আমরা বিজয় অর্জন ক‌রে‌ছি। আমা‌দের দুর্ভা‌গ্যে স‌ঠিক নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, সেজন‌্য আমরা অসহায় প‌ড়ে‌ছি। 

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা