পাকিস্তানের বড় হারেও টিকে থাকলো বাংলাদেশের ফাইনালের সম্ভাবনা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ PM

এশিয়া কাপ ২০২৩

পাকিস্তানের বড় হারেও টিকে থাকলো বাংলাদেশের ফাইনালের সম্ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০১:০১:১৫ AM

পাকিস্তানের বড় হারেও টিকে থাকলো বাংলাদেশের ফাইনালের সম্ভাবনা

ফাইল ছবি


একদিনের খেলা গড়াল দ্বিতীয় দিনে। রিজার্ভ ডে-তেও ছিল বৃষ্টি, তবে শেষ অবধি খেলা সমাপ্ত হয়েছে। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে বড় রানের সংগ্রহ পেয়েছিল ভারত। জবাব দিতে নেমে তার কাছাকাছিও যেতে পারেনি পাকিস্তান।

সোমবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রানের সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে ১২৮ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

এই ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালের ক্ষীণ সম্ভাবনাও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যেতো। তবে এখন সেটি রয়েছে।  এজন্য শ্রীলঙ্কাকে হারাতে হবে ভারত-পাকিস্তান দুই দলকেই। তখন শেষ ম্যাচে বাংলাদেশে জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। কারণ তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারতের সমান একটি করে জয় থাকবে। এরপর দেখা হবে রান রেট।  

পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি ছিল রোববার, সেদিন বৃষ্টির বাধায় খেলা রিজার্ভ ডেতে আসে। ২ উইকেট হারিয়ে ১৪৭ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। সোমবার একটি উইকেটও নিতে পারেননি পাকিস্তানের বোলাররা। উইকেটে থাকা বিরাট কোহলি ও লোকেশ রাহুল শেষ অবধি অপরাজিত থাকেন।  

ওয়ানডে ক্যারিয়ারে ১৩ হাজার রান পূর্ণ করার পথে ৯ চার ও ৩ ছক্কায় ৯৪ বলে ১২২ রান করেন কোহলি। লম্বা ইনজুরি কাটিয়ে দলে ফেরা রাহুল ১২ চার ও ২ ছক্কায় ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান আগের দিনই দুই উইকেট পেয়েছিলেন, একটি নেন শাহিন শাহ আফ্রিদি আর অন্যটি শাদাব খান। এদিন অবশ্য চোটের কারণে তাদের হয়ে বল করতে পারেননি হারিস রউফ।

বড় রান তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটাররাও শুরু থেকেই চাপে পড়ে যান। দলটির হয়ে কোনো ব্যাটার ৩০ রানও করতে পারেননি। ৫০ বল খেলে সর্বোচ্চ ২৭ রান করেন উদ্বোধনী ব্যাটার ফখর জামান। এছাড়া আগা সালমান ও ইফতেখার আহমেদ করেন ২৩ রান করে। আর একজন ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পেরেছেন, ২৪ বলে ১০ রান করেন বাবর আজম।  

পাকিস্তানের শেষ দুই ব্যাটার নাসিম শাহ ও হারিস রউফ অবশ্য ব্যাটিংয়েই নামেননি। ভারতের পক্ষে একাই পাঁচ উইকেট নেন কুলদ্বীপ যাদব। ৮ ওভারে ২৫ রান দেন তিনি। এর বাইরে একটি করে উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।

SH



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা