সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নৌপথে চাঁদাবাজি

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০৭:৩৬:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

ছবি: সংগৃহীত


নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জের বৃহৎ তিনটি শুল্ক স্টেশন থেকে সারাদেশে কয়লা, চুনাপাথর পরিবহন বন্ধ রেখেছে সুনামগঞ্জের ৭০০ আমদানিকারক। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে কর্মহীন হয়ে পড়েছে ২০ হাজার শ্রমিক।

মঙ্গলবার (১২ সেপ্টম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্টকালের জন্য এই ডাক দিয়েছে তাহিরপুর চুনাপাথর, কয়লা আমাদানিকারক গ্রুপ।

ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বড়ছড়া, বাগলি, চারাগাঁও শুল্ক স্টেশনে আমদানিকৃত কয়লা ও চুনাপাথর পাটলাই নদী দিয়ে পরিবহনের সময় বিআইডাব্লিউসহ বিভিন্ন নামে একাধিক স্থানে দফায় দফায় চাঁদা দিতে হয় ব্যবসায়ীদের। এতে আমাদানি ব্যয় বেড়ে লোকসানের মুখে পড়তে হয় তাদের। তাছাড়া স্থানীয় খাসকালেকশনের নামে হয়রানির অভিযোগও করেন ব্যবসায়ী শ্রমিকরা।

নৌপথে চাঁদার নামে হয়রানি বন্ধ না হলে কয়লা ও চুনাপাথর আমদানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত ব্যবসায়ীরা। দুপুরে তাহিরপুর আমদানিকারক গ্রুপের কার্যলয়ে প্রতিবাদ সভা করে ধর্মঘটে একাত্মতা পোষণ করেন সকল চুনাপাথর ও কয়লা ব্যবসায়ীরা।

ব্যবসায়ী ও শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘটের ঘোষণা প্রদান করেন আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ খন্দকার। চাঁদা ও হয়রানি বন্ধে সরকারের সংশ্লিষ্ট প্রশাসের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী