‘প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবো’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ PM

‘প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবো’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ০৮:০৫:৫৮ AM

‘প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবো’

ছবি: সংগৃহীত


ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে কয়েকদিন আগেই তাবলিগে জামাতে সময় দিতে দেখা গেছে।  এ বিষয়ে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে পলাশ জানান, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।

জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

পলাশের লক্ষ্য আগামীতে তার ডাকবাক্স ফাউন্ডেশনে যেই শতাধিক সেচ্ছাসেবী কাজ করেন তাদের থেকে প্রতিমাসে ৫ জনকে নিজ উদ্যেগে তাবলিগে পাঠাবেন।

এ বিষয়ে অভিনেতার ভাষ্য, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে  তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন। এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবো।

সর্বশেষ পলাশকে দেখা গেছে গেল ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো- ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে এ দুটি। এই অভিনেতাকে তারকাখ্যাতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রটি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত পলাশ।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা