মাধবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৪ PM

মাধবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১০:০০:৩৪ AM

মাধবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে শাহাজানপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, আরও উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক কর্মকর্তা আবুল হাসান, ক্রীড়া সুপার ভাইজার রোকসানা সুলতানা।

শাহজানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহিনুর রহমান প্রমুখ। 

খেলায় বালক একাদশের মধ্যে আউলিয়াবাদ রাম কেশব উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চৌমুহনী খুর্শিদ উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড