দিরাইয়ে ১৫ লক্ষ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ PM

দিরাইয়ে ১৫ লক্ষ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১১:৪৯:১৮ AM

দিরাইয়ে ১৫ লক্ষ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলায় ১৫ লাখ টাকা মুল্যের ৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ টি চায়না দুয়ারি ছাঁই জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে দিরাই মধ্যবাজারের ব্যবসায়ী দেবেশ চন্দ্র দাশের দোকানে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল ও চায়না দুয়ারি ছাঁই জব্দ করা হয়।

এ সময় দেবেশ দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল ও ছাঁই উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই সাত্তার প্রমুখ।


এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী