নতুন আইসিটি আইনে সাংবাদিকদের কোনো অসুবিধা হবে না: পলক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৩ PM

নতুন আইসিটি আইনে সাংবাদিকদের কোনো অসুবিধা হবে না: পলক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০২:৩৫:২৭ AM

 নতুন আইসিটি আইনে সাংবাদিকদের কোনো অসুবিধা হবে না: পলক

হবিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক


নতুন আইসিটি আইনে সাংবাদিকদের কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় পলক আরো বলেন, এবার দুর্নীতির ও অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে। সব অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। এসব কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 এতে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও মো. আবু জাহির।
জুনাইদ আহমেদ পলক বলেন, ৮ একর জমির উপর ৮০ কোটি টাকা ব্যয়ে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপর আর এ এলাকার কোনো যুবক, যুবতীকে চাকরির পেছনে দৌড়াতে হবে না। বিদেশে যেতে হবে না। তারা এখানেই কাজ শিখে স্বাবলম্বী হতে পারবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড