কুলাউড়ায় ইকোপার্ক ভাঙল প্রশাসন, ২০ একর খাস জমি উ দ্ধা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

কুলাউড়ায় ইকোপার্ক ভাঙল প্রশাসন, ২০ একর খাস জমি উ দ্ধা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ০৯:২৩:২৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় ইকোপার্ক ভাঙল প্রশাসন, ২০ একর খাস জমি উ দ্ধা র

ছবি: নিজস্ব


কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা ২০ একর খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৩ ডিসেম্বর) কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। তাকে সহায়তা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও পিয়াস চন্দ্র দাস, কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন আমু, জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসন জানায়, উদ্ধার করা জমির মূল্য আনুমানিক ১০ কোটি টাকা। দখলকারী উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের ছয়ফুল ইসলাম রোকন। তার নামানুসারে রোকন টিলা নামের একটি ইকো পার্ক নির্মাণ করেন তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলাজুড়ে সরকারি খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি জমি দখল করে ইকোপার্ক করা হয়েছে এমন একটি অভিযোগ জেলা প্রশাসক কার্যালয়ে আসে। সেই অভিযোগের ভিত্তিতে বিপুল পরিমাণ খাস জমির সন্ধান মেলে।

তিনি আরো জানান, অভিযানকালে অবৈধ সব স্থাপনা অপসারণ করে ২০ একর খাস জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়। যেখানেই খাস জমি দখল সেখানেই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী