আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল জেলা ইজতেমা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল জেলা ইজতেমা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১১:৫১:৩০ পূর্বাহ্ন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল জেলা ইজতেমা

ছবি: নিজস্ব


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মৌলভীবাজারে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস,ট্রাক, পিকআপভ্যানসহ ব্যক্তিগত গাড়িতে করে ইজতেমা ময়দানে আসেন।

গত শনিবার (১৪ ডিসেম্বর) শহরতলীর পুলিশ লাইন্সের পাশে তাবলীগ জামাতের জেলা মারকাজের নিজস্ব মাঠে দুপুর ১২টার দিকে  দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার শেষ হয়।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা ওই দিন সিলেটের শুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস ছাড়াও মূল পর্বে বয়ান করেন থাইল্যান্ড থেকে আসা তাবলীগের মুরব্বী মাওলানা আছরি সহ ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের মুরব্বীরা।

এদিকে তাবলীগ জামাতের তিনদিনে জেলা ইজতেমার শেষ দিনের আখেরী মুনাজাত পর্বে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান সহ সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী