অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ AM

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১১:৪১:৫৬ AM

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধনের সময় এই দাবি করেন তিনি।

উপদেষ্টা বলেন, বিগত সময়ে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে গ্রহণযোগ্য তথ্য থাকলে তা মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

ফাওজুল কবির আরও বলেন, ‘বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।’

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ‘আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে। অন্তর্বর্তী সরকারের উন্নয়নের যেই লক্ষ্য, সে অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

একইদিন সকালে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকার পথে চার জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন ফাওজুল কবির খান। জয়দেবপুর রেলস্টশেন পতাকা নাড়িয়ে এসব কমিউটার ট্রেন উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় রেল উপদেষ্টা বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,