‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চে ত না নিয়ে শুধু ব্যবসা করেছে’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আব্দুস সালাম

‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চে ত না নিয়ে শুধু ব্যবসা করেছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৬:২১:৩১ পূর্বাহ্ন

‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চে ত না নিয়ে শুধু ব্যবসা করেছে’

ছবি: সংগৃহীত


মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ শুধু ব্যবসা করেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। মুক্তিযুদ্ধের পক্ষের দল হলো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল। এমনটি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

রোববার (১৫ ডিসেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা আওয়ামী লীগ সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করার সুযোগ নিয়েই ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, ‘হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মোদি ও তার আশপাশের লোকজন। চূড়ান্তভাবে বিজয় চাইলে জনগণের রায় দরকার। আগামীতে জনরায়েই বিএনপি ক্ষমতায় আসবে। আন্দোলন এখনও শেষ হয় নাই, ষড়যন্ত্র চলছে। নির্বাচন না দেয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।’

একটা দিনের জন্যও খালেদা জিয়া মাথা নত করেননি উল্লেখ করে এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এবারের বিজয় দিবস আমরা নতুন আনন্দে উদযাপন করতে পারছি, কারণ ফ্যাসিস্টের বিদায় হয়েছে।

তবে ফ্যাসিস্টের দোসরদের জন্য কঠিন পরিস্থিতি চলছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, হাসিনা গেছে কিন্তু তার দোসররা রয়ে গেছে। আমরা আরও কঠিন সময়ের মধ্যে পড়েছি। 

আলোচনায় অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সাড়ে ছয় বছর বেগম জিয়াকে জেলে রাখার কারণ কী বলবে স্বৈরাচারী সরকার? অনেকে বলে রাজনীতিবিদরা কী করেছে। আপনারা যখন গুম হয়েছিলেন আমরা দাঁড়িয়েছি। কাউকে দোষারোপ করবেন না। বিরাজনীতিকরণের চেষ্টা করবেন না।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা