কমলগঞ্জে জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ AM

কমলগঞ্জে জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৮:২০:৫২ AM

কমলগঞ্জে জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন

কমলগঞ্জে জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন


মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়নে জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন হয়েছে। সোমবার দুপুরে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে পিছিয়ে পড়া শব্দকর স¤প্রদায়ের শিশুদের নিয়ে সরকারি-বেসরকারি সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের সাথে উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপ হয়।

স্থানীয় পর্যায়ে শিশুদের মতবিনিময় সংলাপে শিশুরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্যানিটেশন, বেকারত্বের এর কথা উপস্থাপন করেন। স্থানীয় সরকারি ব্যক্তিবর্গ শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করবেন এবং যতদ্রুত সম্ভব তা সমাধানের চেষ্টা করবেন বলে শিশুদের সাথে মত প্রকাশ করেন।

সরকারি বেসরকারি দায়িত্ব বাহকদের সাথে শিশু সংলাপ অধিবেশনে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডবিøউ.ডি.ও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ ও এডমিন এন্ড একাউন্টস অফিসার মহসিন রেজার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সিফাত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এছাড়াও অতিথি হিসাবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: এ কে এম রাশেদুল করিম। 

আলোচনায় অংশ নেন প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নিরঞ্জন দেব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির সভাপতি সুমী রানী কর, স্কুল শিক্ষার্থী সুবর্ণা রানী কর, বিউটি রানী কর, মিতালী রানী কর প্রমুখ। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান