স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেল এনআইডি নিবন্ধন সেবা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ AM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেল এনআইডি নিবন্ধন সেবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ১০:৪৩:৩৫ AM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেল এনআইডি নিবন্ধন সেবা

ছবি: সংগৃহীত


নির্বাচন কমিশনের হাত থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ বিল পাস হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপণ করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন রদ করে নতুন এই আইনটি করা হচ্ছে। অবশ্য বিলটি পাস হলেও সহসাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে যাচ্ছে না। বিলে আইনটি সরকারি গেজেট দ্বারা কার্যকর হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ইসির হাত থেকে স্বরাষ্ট্রের কাছে যেতে দু-এক বছর সময় লেগে যেতে পারে।

এদিকে, বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সদস্যরা অভিযোগ করেন যে, সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি আরেও বাড়বে। কারণ পুলিশ এখনো জনবান্ধব হতে পারেনি। পুলিশের সমালোচনা করতে গিয়ে বিরোধীদলীয় সদস্যরা সম্প্রতি পরকীয়া প্রেমের জের ধরে পুলিশ কর্মকর্তাদের হাতে ছাত্রলীগ নেতাদের নির্যাতন এবং আদালত চত্বরে আইনজীবীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাও উল্লেখ করেন।

এসব সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাক খাঁন বলেন, ‌প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেই অপরাধ করুক শাস্তি কিন্তু পেতে হয়। আপনারা যে পুলিশ অফিসারের কথা বলেছেন তিনিও আইনের ঊর্ধ্বে নয়। তার বিরুদ্ধে ইমিডিয়েট যে ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। এখন তার শাস্তির ব্যবস্থাটা... যেহেতু মামলা হয়নি। এখনো কেউ মামলা দায়ের করেনি। আমাদের তদন্তের রিপোর্ট অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা অবশ্যই হবে।

এর আগে, বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গণফোরাম সদস্য মোকাব্বির খান বলেন, এনআইডি নিয়ে মানুষের অনেক ভোগান্তি রয়েছে। এটা নিয়ে মানুষের অনেক সমস্যা আছে। এটা পুলিশের নিয়ন্ত্রণে গেলে দুর্ভোগ আরও বাড়বে। কারণ এখনো পুলিশ প্রকৃত পক্ষে জনগণের বন্ধু হতে পারেনি।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান