রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পুড়ে ছাই
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ AM

ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পুড়ে ছাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ১০:৫৩:২৬ AM

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পুড়ে ছাই

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন


রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে তিনটার পর এই আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত চেষ্টায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাত ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট।

নিয়ন্ত্রণকক্ষ আরও জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দল।

কীভাবে আগুনের সূত্রপাত, তা এখন পর্যন্ত জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশিদ বিন খালেদ জানিয়েছেন।

এদিকে মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবলাল সরকার বলেছেন, আজ ভোর চারটার দিকে আগুন লাগার সংবাদ পান তাঁরা। পরে থানার কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাঁরা পাননি।

দেবলাল সরকার আরও জানান, ঘটনাস্থলে স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন। তাঁদের অনেকেই আগুন নেভাতে হাত লাগিয়েছেন।

সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি জানান, সকাল ৯টা ২৫ মিনিটে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নির্বাপণে এখনো আমাদের টিম কাজ করে যাচ্ছে।

তা ছাড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করে পুলিশ, র‌্যাব, বিজিবি এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটে ওপর থেকে পানি ছিটানো হয়।

আগুনের ঘটনায় ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স।

দুবাই জুয়েলার্সের স্বত্বাধিকারী আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার দুটি দোকান; ভোর চারটায় খবর পেয়ে তিনি মার্কেটে আসেন। তখনও অবশ্য তার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় সামান্য কিছু মালামাল সরাতে পারলেও সব সরাতে পারেননি আমির। তার দুটি দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল।

সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার বলেন, তার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে তবে বেশিরভাগই দোকানে ছিল। আগুনে দোকানের সম্পূর্ণ পুড়ে গেছে।

স্বর্ণের দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল।

SH



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান