কুলাউড়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

কুলাউড়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৪:১৪:৪৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী  দিবস পালিত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, ব্র‍্যাকের এলাকা ব্যবস্থাপক মো. জলিলুর রহমান,উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক  নাজমুল বারী সোহেল, সাংবাদিক  মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন ও এস আর অনি চৌধুরী প্রবাসী শাহ আলম প্রমুখ।

সভায় বক্তারা দেশের উন্নয়নে অভিবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং নিরাপদ অভিবাসনে জনসচেতনতার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী