হাসান আরিফের মৃ ত্যু তে জামায়াত আমিরের শোক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

হাসান আরিফের মৃ ত্যু তে জামায়াত আমিরের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৯:৫৪:৫৩ পূর্বাহ্ন

হাসান আরিফের মৃ ত্যু তে জামায়াত আমিরের শোক

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় জামায়াত আমির বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ গতকাল শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বলেন, হাসান আরিফ দীর্ঘদিন ধরে আইনাঙ্গনে অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

জামায়াত আমির আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন। আমরা তার শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা