‘তফসিলের পরে খেলা হবে’
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ AM

‘তফসিলের পরে খেলা হবে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৯:৫৫:০৭ AM

‘তফসিলের পরে খেলা হবে’

ছবি: সংগৃহীত


জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর খেলা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা লুকোচুরি করে কথা বলবো না। এইবার ছাড় হবে না। আরও একমাস একটু ধৈর্য ধরবো। নভেম্বর মাসে যেদিন তফসিল ঘোষণা করবে সেদিন তোমরাও সমান আমরাও সমান। তোমরাও সরকার না, আমিও সরকার না। সেদিন যদি ক্ষমতা থাকে নারায়ণগঞ্জের মাটিতে এসো, দরকার হলে বাংলাদেশের যেখানে যেতে হবে সেখানে যাবো। ওই খেলা খেলবো আমরা। স্বাধীনতা বিপক্ষের শক্তির সঙ্গে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি খেলবো। জিতবো আমরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দরে সমরক্ষেত্রে উপজেলা ও থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান। আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘বিএনপিতে অনেক ভালো ভালো লোক ছিল। কিন্তু বিএনপির ভালো লোকদের তারেক (তারেক রহমান) লাথি দিয়ে বের করে দিয়েছে। তারেক যেমন লোক তেমনই লোকজনকে সে বেছে নিয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘সিদ্ধিরগঞ্জে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট থাকে। একবার করেছে আওয়ামী লীগ, তারপর জাতীয় পার্টি, তারপর আবার আওয়ামী লীগ। এখন সে বিএনপি। সে ক্ষমতায় থাকাকালীন আমার দলের ১৭ জনকে মেরেছে। সম্পর্কে সে আবার আমার মামুও হয়। আমার শাশুড়ির সঙ্গে পড়তো।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান