ফিফার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে মেসি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০১ PM

ফিফার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে মেসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ১০:৪৭:০৪ AM

ফিফার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে মেসি

ছবি: সংগৃহীত


ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও একের পর এক পুরস্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের শিরোপা তার ক্যারিয়ারে কেবল পূর্ণতা-ই দেয়নি, আরও অনেক ব্যক্তিগত পুরস্কারের পথও খুলে দিয়েছে। কিছুদিন আগেই অষ্টম ব্যালন ডি’অর পাওয়ার তালিকায় নাম তুলেছেন মেসি। এবার ২০২৩ সালের ‘ফিফা বেস্ট মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্যও তিনি মনোনীত হয়েছেন।

ব্যালন ডি’অরের মতো এই দৌড়েও তার সঙ্গে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এবং নরওয়েজিয়ান ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড। আজ (বৃহস্পতিবার) ১২ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এই তালিকায় নাম নেই পতুর্গিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানসিটির তারকারাই বেশি জায়গা পেয়েছেন ফিফার তালিকায়। যেখানে দেশের হিসেবে আর্জেন্টিনার সর্বোচ্চ দুজন আছেন।

এর আগে সর্বোচ্চ পাঁচবারের মতো ফিফার প্রেস্টিজিয়াস এই পুরস্কার পেয়েছেন মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা অর্জনের পর তিনি গত বছর সর্বশেষ এই পুরস্কার পেয়েছিলেন। তার সঙ্গে এবার লড়াইয়ে আছেন স্বদেশি সতীর্থ ও ম্যানসিটি তারকা জুলিয়ান আলভারেজ।

আগের মৌসুমে সবমিলিয়ে ৫২টি গোল করে ম্যানসিটির ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হালান্ড। স্বাভাবিকভাবে তার তালিকায় থাকাটা সবারই অনুমেয়। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে মেসিদের বিপক্ষে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। সেই ধারাবাহিকতা পরে তিনি পিএসজির হয়েও ধরে রেখেছিলেন। তবে তালিকায় ডেকলাইন রাইসের স্থান পাওয়াটা কিছুটা চমকের মতো। এই ইংল্যান্ড মিডফিল্ডার গত বছর প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হামের হয়ে কনফারেন্স লিগের শিরোপা জিতেছেন। এরপরই বড় অঙ্কের ট্রান্সফার ফি-তে তাকে দলে ভেড়ায় জায়ান্ট ক্লাব আর্সেনাল।

ফিফার এই তালিকায় থাকা সিটির আরও তিন তারকা হলেন- বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভা, চলতি মৌসুমে বার্সেলোনায় নাম লেখানো জার্মানির ইলকাই গুনদোয়ান ও স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এছাড়া বাকিরা হলেন- মার্সেলো ব্রোজোভিচ, খভিচা কভারাতসখেলিয়া, ভিক্টোর ওশিমেন।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা