সুনামগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হলেন লিনা খানম
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হলেন লিনা খানম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হলেন লিনা খানম

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েের প্রধান শিক্ষক লিনা খানম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা পদক যাছাই বাছাই কমিটির ফলাফলে তাদেরকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করা হয়।

বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা পদক যাছাই বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা মোহন লাল দাস স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়।

সম্প্রতি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। গত বছর উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়।

এদিকে লিনা খানম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হওয়ায় উপজেলার  বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। সেই সাথে বিভাগীয় পর্যায়ে সফলতার জন্য দোয়া কামনা করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী