মফস্বল সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়: শ্যামল দত্ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান

মফস্বল সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়: শ্যামল দত্ত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন

মফস্বল সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়: শ্যামল দত্ত

ছবি : নিজস্ব


জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যাসল দত্ত বলেছেন, সাংবাদিকতা মহান পেশা, যে পেশা দেশ ও জাতির কল্যাণে আজীবন অবদান রেখে আসছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা গণমিলনায়তনে দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি ভাটির জনপদ দিরাই শাল্লা সহ সুনামগঞ্জকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতার উর্বর ভূমি উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, বরেন্য সাংবাদিক সালেহ চৌধুরী, হাসান শাহরিয়ার, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাছান রাজা, রাধারমন দত্তের জন্ম হয়েছে সে এলাকা কখনো অবহেলিত থাকতে পারেনা।তিনি দিরাই গণমাধ্যমকর্মীদের জন্য প্রেসক্লাব ভবনসহ সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আপনারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে সত্যকে তুলে ধরবেন। মফস্বল সাংবাদিকতা খুবই কঠিন, অনেক ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। তিনি মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষনের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন।

প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও পারমিতা দাস ও আবু হানিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন, ভোরের কাগজ সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ, ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান,  সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী।

এসময় জনপ্রতিনিধ, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা, সিলেট, সুনামগঞ্জ সহ স্থানীয় শিল্পীবৃন্দ। অভিষেক সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল,যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার,সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, অর্থসম্পাদক প্রশান্ত তালুকদার, নির্বাহী সদস্য আবুহানিফ চৌধুরী, ইমরান হোসাইন, সদস্য তোফায়েল আহমেদ শাহজাহান সিরিজ সহ ক্লাব সদস্যরা।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী