টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ AM

টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০৪:০৮:২২ AM

টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা

সরকারি চাকরিজীবিরা তিন দিনের ছুটি পাচ্ছেন


টানা তিনদিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি ছুটি। এর পরের দুইদিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর) শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিনদিন টানা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার পর।

আরবি মাসের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়েছে। আর সফর মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ১২ রবিউল আউয়াল হবে ২৭ সেপ্টেম্বর (বুধবার)। সেক্ষেত্রে একটানা তিনদিন ছুটি পাবেন না সরকারি চাকরিজীবীরা।

আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চাঁদ দেখা গেছে কি-না সে বিষয়ে দেশের সবগুলো জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

SH



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান