পাবনায় সড়ক দু র্ঘ ট না য় এসএসসি পরীক্ষার্থী নি হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

পাবনায় সড়ক দু র্ঘ ট না য় এসএসসি পরীক্ষার্থী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ১০:৩২:৩৮ পূর্বাহ্ন

পাবনায় সড়ক দু র্ঘ ট না য় এসএসসি পরীক্ষার্থী নি হ ত

ছবি : সংগৃহীত


পাবনা মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর হলো আরাফাত (১৫) উত্তর শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার মিলনের ছেলে। 

এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরাফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে টার্মিনাল যাচ্ছিল মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কিশোর আরাফাত গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত আরাফাত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে  চিকিৎসকেরা আরাফাত কে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা