কুড়িগ্রামে বাড়ছে শীতের তী ব্র তা, তা প মা ত্রা ১১ ডিগ্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

কুড়িগ্রামে বাড়ছে শীতের তী ব্র তা, তা প মা ত্রা ১১ ডিগ্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন

 কুড়িগ্রামে বাড়ছে শীতের তী ব্র তা, তা প মা ত্রা ১১ ডিগ্রী

ছবি : সংগৃহীত


উত্তরের হিমেল হাওয়া আর তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষজন। শীতকষ্টে পড়েছে এ জনপদের মানুষ। সেই সাথে নিদারুণ কষ্টে পড়েছে গৃহপালিত পশুপাখিরাও।

বুধবার (১ জানুয়ারি)সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস।

ঘন কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় যানবাহনগুলো হেট লাইট জ্বালিয়ে সতর্কতার সাথে যাতায়াত করতে দেখা গেছে। প্রচন্ড ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবি মানুষগুলো। একান্ত জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না।   

তীব্র শীতের দাপটে  অনেকেই রাস্তার পাশে কিংবা বাড়ীতে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। দিনের বেশিভাগ সময় সূর্যের দেখা মিলছে না। সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কমতে থাকে তাপমাত্রার পারদ। এ অবস্থায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হতে থাকে।  

পৌর শহরের গড়ের পাড় এলাকার কুলসুম বেওয়া বলেন, এমন ঠান্ডাত হাত-পা জমে যাচ্ছে। বাড়ি থেকে বাহির হওয়া যাচ্ছে না। কুয়াশায় কিছু দেখা যায় না। তার পরেও আমরা কাজের সন্ধানে বাহির হইছি। কি আর বলি পেট তো আর ঠান্ডা বোঝেনা।

জেলা প্রশাসন দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই শীতার্তদের মাঝে ৯ উপজেলায় সরকারি ভাবে বরাদ্দের ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস। গত ১ মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন  তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস উঠানামা করছে। আগামীতে আরও তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা