নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব-মুশফিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব-মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১১:৪৯:৩৪ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব-মুশফিক

ছবি: সংগৃহীত


নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এবং মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে।

বাদ পড়েছেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব এবং শামীম হোসেন পাটোয়ারী। তারা এশিয়া কাপের দলে ছিলেন। তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার, উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও।

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, পেসার খালেদ আহমেদ এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।  

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী