এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলংকা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৯ PM

টস হেরে ফিলিংয়ে রোহিতরা

এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলংকা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৩:১৯:৩৭ AM

এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলংকা

ছবি : সংগৃহিত


এশিয়া কাপ ফাইনালে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের রসদ পেতে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মরিয়া দুই দল। টি-টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত গত এশিয়া কাপের শিরোপা জয়ী শ্রীলংকা এবার মূলত আন্ডারডগ হিসেবেই  আসর শুরু করে এবং আফগানিস্তানের  বিপক্ষে নাটকীয় এক জয়ে সুপার ফোর  নিশ্চিত করে।

ভারতের কাছে পরাজিত হওয়া সত্ত্বেও  নিজ মাঠে সুবিধা কাজে লাগিয়ে  সুপার ফোর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে  নিজেদের ১১তম ফাইনাল খেলা নিশ্চিত করেছে শ্রীলংকা।

ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ দুই দলেই রয়েছে ইনজুরি সমস্যা। ম্যাচটির আগমুহূর্তে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল এবং মহেশ থিকশানা। ভারতীয় দলে অক্ষরের জায়গায় ডাক পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।

অন্যদিকে, লঙ্কান একাদশে আছে দুই পরিবর্তন। মহেশ থিকসানা ও কাসুন রাজিথার বদলে জায়গা পেয়েছেন প্রমোদ মাদুশান এবং দুশান হেমন্থ। 

এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে সফল দুই দল ভারত ও শ্রীলঙ্কা। ১৬তম আসরেও দল দুটি শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হচ্ছে। শক্তিশালী দল নিয়েও দীর্ঘদিন আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাচ্ছে না ভারত। এশিয়া কাপ দিয়ে সেই খরা কাটাতে চায় রোহিত শর্মার দল।

এর আগে তারা সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে, চোট জর্জরিত দল নিয়েও ‘আন্ডারডগ’ তকমা নিয়ে ফাইনালে ওঠে লঙ্কানরা। তাদের সামনে এবার সপ্তম শিরোপা জয়ের সুযোগ।

গত আসরেও ফেভারিটের তালিকায় না থাকা লঙ্কানরা এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। সেবার তারা পাকিস্তানকে হারিয়ে শিরোপার উৎসবে মাতে। এবারও বাবর আজমের দলকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল দাসুন শানাকার দল। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে তারা সর্বোচ্চ ১৩তম বারের মতো ফাইনালে পা রাখে।

অন্যদিকে, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় সর্বোচ্চ ১১তম বার ফাইনালে ওঠে ভারত। শেষ ম্যাচে তারা বাংলাদেশের কাছে ৬ রানে পরাজিত হয়।

ভারতের একাদশ : শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাথিশা পাথিরানা।

SH



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা