হবিগঞ্জে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত‍্যু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৪ PM

হবিগঞ্জে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত‍্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৩:৫৩:৪৯ AM

হবিগঞ্জে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত‍্যু

ছবি প্রতীকী


হবিগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত‍্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলার পৃথক স্থানে দুই শিশু ও সদর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা (৪)  সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। একপর্যায়ে পানিতে পড়ার বিষয়টি বুঝতে পেরে পুকুর থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা  মাধবপুর উপজেলা  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে উপজেলার ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার  করে হাসপাতালে নেওয়া হয়।

মাধবপুর উপজেলা কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বণিক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

এদিকে শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে পুকুরে ডুবে রিফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান।

তিনি জানান, বিকেল ৪টার দিকে ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে রিফাত সকলের অগোচরে পানিতে ডুবে যায়। স্বজনেরা পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড