১২ রানে ৬ উইকেট হারিয়ে পথহারা শ্রীলংকা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০১ PM

এশিয়া কাপ ফাইনাল

১২ রানে ৬ উইকেট হারিয়ে পথহারা শ্রীলংকা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৫:২০:৩৮ AM

১২ রানে ৬ উইকেট হারিয়ে পথহারা শ্রীলংকা

ছবি : সংগৃহিত


ফেভারিট ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়ে বরং বেকায়দায় পড়েছে লংকানরা। মাত্র ১২ রান যোগ করতেই টপ ও মিডল ওর্ডারের ৬টি উইকেট হারিয়ে লজ্জায় পড়েছে দলটি। আর ভারতের হয়ে এই পরিস্থিতি তৈরির নায়ক মোহাম্মদ সিরাজ। স্রেফ এক ওভারেই ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড।

৮ রানে ১ উইকেট থেকে কেবল চার রান যোগ করে লঙ্কানরা। এর মধ্যেই আরও চার উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের চতুর্থ ওভারে একে একে পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা ও  ধনঞ্জয়া ডি সিলভাকে শিকার করেন সিরাজ। তার দুর্দান্ত ওভারে ম্যাচের নাটাই এখন ভারতের হাতে।

এই  প্রতিবেদন লেখা পর্যন্ত  ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২ রান করেছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে  টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ধাক্কাটা খায় ইনিংসের প্রথম ওভারেই।  জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন  ওপেনার কুশল পেরেরা।

এরপর কেবল সিরাজের দাপট। কোনো রান ছাড়াই নিজের প্রথম ওভার শেষ করেন এই পেসার। দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেয়ে যান উইকেটের দেখা। তার লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন নিসাঙ্কা (২)। পরের বল ডট দিলেও তৃতীয় বলে নতুন আসা ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। চতুর্থ বলে আসালাঙ্কাকে (০) ফিরিয়ে জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। যদিও হ্যাটট্রিকের পরিবর্তে সেই বলে চার হজম করতে হয়েছে ডানহাতি এই পেসারকে। কিন্তু শেষ বলে তুলে নেন আরও এক উইকেট।   দুর্দান্ত এক আউটসুইঙ্গারে খোঁচা মেরে উইকেটরক্ষক লোকেশ রাহুলকে ক্যাচ দেন ধনঞ্জয়া (৪)। বল বাই বল ডাটা অনুযায়ী প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ওভার চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৩৪ রান। 

SH



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা