ভা র ত সীমান্ত দিয়ে মানব পা চা র, আ ট ক ২৪
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ভা র ত সীমান্ত দিয়ে মানব পা চা র, আ ট ক ২৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০৪:৫৩:২৩ পূর্বাহ্ন

ভা র ত সীমান্ত দিয়ে মানব পা চা র, আ ট ক ২৪

ছবি : সংগৃহীত


ঝিনাইদহে মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে মানব পাচারের সময় নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে মহেশপুর ৫৮-বিজিবি।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ৫৮-বিজিবির হেডকোয়ার্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ, ৫ জন শিশু রয়েছে।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন আটকরা। মঙ্গলবার দিবাগত রাতে ৫৮-বিজিবি আওতাধীন বাঘাডাংগা, পলিয়ানপুর এবং খোসালপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকের পর সবাইকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার এসআই আসাদ বলেন, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / জারা