তিব্বতে ভূ মি ক ম্পে হ*তাহতের ঘটনায় জা মা য়া তের শোক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

তিব্বতে ভূ মি ক ম্পে হ*তাহতের ঘটনায় জা মা য়া তের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০৬:১২:৪২ পূর্বাহ্ন

তিব্বতে ভূ মি ক ম্পে হ*তাহতের ঘটনায় জা মা য়া তের শোক

ফাইল ছবি


চীনের তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

এতে বলা হয়, ‘চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে প্রবল ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এ দুঃখজনক ঘটনায় চীনের তিব্বতের জনগণের মতো বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। আমি আশাকরি, চীন সরকার ও তিব্বতের জনগণ জানমালের এ বিরাট ক্ষতি শিগগির কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

শোকবার্তায় জামায়াত আমির বলেন, ভূমিকম্পে নিহতদের পরিবার-পরিজন ও চীন সরকারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

জৈন্তাবার্তা / জারা