জামাল ভূঁইয়ার গোলে সোল দে মায়োর বড় জয়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪২ PM

জামাল ভূঁইয়ার গোলে সোল দে মায়োর বড় জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ১২:০১:৩৪ PM

জামাল ভূঁইয়ার গোলে সোল দে মায়োর বড় জয়

ছবি: সংগৃহীত


আর্জেন্টিনায় সময়টা দারুণ উপভোগ করছেন জামাল ভূঁইয়ার। সোল দে মায়োর হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার জাল কাঁপানোর দিনে বড় জয় তুলে নিয়েছে সোল দে মায়ো। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে রোববার (১৭ সেপ্টেম্বর) সানসিনেনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে জামালরা।

দিনের শুরুটা অবশ্য সোল দে মায়োর পক্ষে ছিল না। ম্যাচের মাত্র তিন মিনিটেই গোল হজম করে বসে তারা। কাউন্টার অ্যাটাকে ওয়ান টু ওয়ান পজিশনে বল পান সানসিনেনা স্ট্রাইকার ডেভিড ভেলিজ। দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন তিনি। তবে ম্যাচে ফিরতে দেরি করেনি সোল দে মায়ো। ১১ মিনিট পরই সমতায় ফেরে তারা। প্রতিপক্ষ ডি-বক্সে নিজেদের বোঝাপড়ায় দলকে সমতায় আনেন কুচিচ মাতিয়াস।

২৬তম মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়কের আর্মব্যান্ড পরা জামাল।। স্পটকিকে গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন তিনি। বিরতির ঠিক আগে জোনাথন রিভেরোর ফ্রি-কিক থেকে গোল করেন সান্তিয়াগো লোপেজ। তাতে ৩-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সোল দে মায়ো।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখেন জামালরা। ম্যাচের ৫৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রিভেরোর দুর্দান্ত ফ্রি-কিক খুঁজে নেয় জালের ঠিকানা। ৪-১ গোলের লিড পেয়ে যায় সোল দে মায়ো। ম্যাচের শেষ সেকেন্ডে অবশ্য পেনাল্টি পায় সেনসিনেনা। তাতে গোল করে ব্যবধান কমিয়েছেন ইরিয়ার্তে।

এই ম্যাচ শেষে ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল সোল দে মায়ো। তারা আছে তালিকায় ৬ নাম্বার স্থানে। আর এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে আছে সেনসিনেনা।

এর আগে গত ২৭ আগস্ট আর্জেন্টিনার লিগে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে অভিষেক হয় জামালের। ওই ম্যাচে জার্মিনালের বিপক্ষে এক গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন অধিনায়ক জামাল। তার নেতৃত্বে দুই ম্যাচেই জয় পেল মায়ো। 

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা