সায়দাবাদ থেকে সুনামগঞ্জের যুবক নিখোঁজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সায়দাবাদ থেকে সুনামগঞ্জের যুবক নিখোঁজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০১:০০:০১ পূর্বাহ্ন

সায়দাবাদ থেকে সুনামগঞ্জের যুবক নিখোঁজ

ছবি: সংগৃহীত


ঢাকার সায়দাবাদ থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যুবক বায়েজিদ আহমদ নিখোঁজ রয়েছেন। তিনি দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাটি মাষ্টার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

নিখোঁজের বড় ভাই মোস্তাক আহমেদ জানান, ১০ সেপ্টেম্বর জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরান হাটি মাষ্টার বাড়ি থেকে কাজের উদ্দেশ্য সুনামগঞ্জ থেকে রাজধানী ঢাকা উদ্দেশ্য রওনা হয়। সুনামগঞ্জ থেকে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনালে বিকেল তিনটার দিকে পৌছার পর কথা হয়। এর থেকে বায়েজিদের মোবাইল ফোন বন্ধসহ তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অনেক খোঁজাখোঁজির পরও তার কোনো সন্ধান পাচ্ছি না। তার দুটি মেয়ে রয়েছে।

তিনি আরও জানান, ছোট ভাইয়ের জন্য পরিবারের সবাই উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। দুটি মেয়ে তাদের বাবার জন্য অধির আগ্রহ নিয়ে পথ চেয়ে আছে।

তিনি জানান, সায়দাবাদ এলাকার থানায় আমার আরেক ছোট ভাইকে পাঠিয়েছি জিডি করার জন্য।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী