হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৫:০৬:৪৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ফাইল ছবি


হবিগঞ্জের আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শরিফুল মিয়া (৬) ও মুনতাহা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শরিফুল কামালপুর গ্রামের আরশ আলীর পুত্র এবং মুনতাহা আরশ আলীর প্রতিবেশী লোকসাম মিয়ার কন্যা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে ,  শিশু শরিফুল ও মুনতাহা শুক্রবার সকাল এগারোটার দিকে বাড়ির প্বার্শবর্তী পুকুরপাড়ের কাছে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় তারা।  বেশ কিছুক্ষণ পর পুকুরের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন তাদের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে  সেখানে তাদের  মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জোবাইর আহমেদ জাবেদ বলেন,  শরিফুল ও মুনতাহ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পানিতে ডুবে যায়। তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এবিএম মাঈদুল হাছান দুই শিশুর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। শিশুদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছেন। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা