পূর্ব শ ত্রু তা র জেরে প্র তি প ক্ষে র বাড়িতে ঢুকে হা ম লা আ হ ত ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

পূর্ব শ ত্রু তা র জেরে প্র তি প ক্ষে র বাড়িতে ঢুকে হা ম লা আ হ ত ১

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৯:৩৯:৫২ পূর্বাহ্ন

পূর্ব শ ত্রু তা র জেরে প্র তি প ক্ষে র বাড়িতে ঢুকে হা ম লা আ হ ত ১

ছবি: নিজস্ব


তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্যা মন্জুরা বেগম কে গুরুতর আহত করে।এ ঘটনায় হামলার শিকার এক পুরুষ এক নারী সহ দুজন তাহিরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যাক্তিরা হলেন নূরু মিয়া ( ৬৮)তার স্ত্রী মন্জুরা বেগম ( ৫৫) এ ঘটনায় তাহিরপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। 

সন্ত্রসী হামলায় আহত ইউপি মহিলা সদস্যা মন্জুরা বেগম বলেন, বিবাদীরা  অত্যান্ত উগ্র উশৃংখল এবং দাঙ্গাবাজ, এদের ভয়ে গ্রামে কেউ কোন কথা বলতে পারেনা। এরা আমাদের জমি জমা জোর করে দখল করে নেয়।আজ আমার বাড়ির সামনে এসে অকত্য ভাষায় গালি গালাজ করলে আমার স্বামী ঘর থেকে বেড়িয়ে গেলে সন্ত্রাসীরা আমার স্বামীর উপর আক্রমণ করে। চিৎকার শুনে আমি বেড় হলে আমাকে তারা চার পাচ জন সন্ত্রাসী হত্যার উদ্যেশ্যে আক্রমণ করে এবং  বিভিন্ন জায়গায় গুরূতর আঘাত করে আমার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।আমাকে এলাকার লোকজন গুরূতর অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে আমি এই সকল সন্ত্রাসীদের উপযোক্ত বিচার প্রার্থনা করি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন একটি অভিযোগ এসেছে আমরা তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা