দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে মতবিনিময় সভা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে মতবিনিময় সভা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৬:৩১:৪৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে মতবিনিময় সভা

ছবি : সংগৃহিত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইসহাক মিয়ার সভাপতিত্বে মনোয়ার আলী  মনরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নরসিংপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি নূর উদ্দিন,সমাজসেবক মাওলানা হাফিজ আব্দুল মতিন,ইসলাম খান, মোবারক আলী,ব্যবসায়ী আজিজুর রহমান, সিরাজুল ইসলাম, শামছুল ইসলাম,হাজী আহমদ আলী, হাজী আমজদ আলী, ওয়াশিদ আলী, মরম আলী, ইসলাম উদ্দিন,জয়নাল হাজারী প্রমুখ। 


বক্তারা বলেন, উপজেলার নরসিংপুর বাজারে কিছু ভূমিখেকো প্রভাবশালীরা বাজারের সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন, অবৈধভাবে দখলকারীদের হাত থেকে ভূমি উদ্ধার করতে উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন বাজারে কৃষকের উৎপাদিত ধান ক্রয় বিক্রি করার কোন জায়গা নেই গরু ক্রয় বিক্রয় করার জায়গা নেই, দেশের এলাকাবাসীর স্বার্থে অবৈধভাবে দখলকারীদের কবল থেকে জমি উদ্ধার করে ধান সবজি ও গরু ক্রয় বিক্রয় করার জায়গা নির্ধারণ করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ।বাজারের ধান বিক্রির জন্যে সেড ঘর তৈরী করতে কেউ অবৈধভাবে বাধা দিতে আসলে এলাকাবাসী প্রতিহত করবে বলে হুসিয়ারি উচ্চারণ করেন।

এসময় বক্তারা নরসিংপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য জনপ্রিয় চেয়ারম্যান নুর উদ্দিন সাহেবের উপর দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করার আহবান জানান।

A/B



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী