পাঁচ বছর পর সিলেটে আন্তর্জাতিক টেস্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪১ PM

পাঁচ বছর পর সিলেটে আন্তর্জাতিক টেস্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৭:০৫:৫০ AM

পাঁচ বছর পর সিলেটে আন্তর্জাতিক টেস্ট

ফাইল ছবি


নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণার সময় বিষয়টি নিশ্চিত করেছে। 


আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ড মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে। ওই সিরিজের পর ভারতে বিশ্বকাপে অংশ নেবে দুই দল। বিশ্বকাপ শেষে নভেম্বরে টেস্ট খেলতে আবার ঢাকা আসবে কিউইরা। 


সূচি অনুযায়ী, প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৮ নভেম্বর। যেটি সিলেটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। 


এর আগে দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে ২০১৮ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক হয়। জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্টে ১৫১ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। এরপর সিলেটে আন্তর্জাতিক ওয়ানডে ও টি-২০ হলেও টেস্ট ম্যাচ হয়নি।

A/B



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা