দোয়ারাবাজারে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ১২:০৫:৩৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ  উদ্ধার করেছে পুলিশ।নিহতের নাম ফজলু মিয়া(৭০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের মৃত রইস আলীর পুত্র। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন  গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়,সংসারে নানা অভাব-অনটনের কারণে ফজলু মিয়ার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহে ভুগছিলেন।৫ ছেলে ৪ মেয়ে থাকলেও স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন।নিহত ফজলু মিয়া ও তার স্ত্রী একই ঘরে বসবাস করতেন, সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খাবার খেয়ে সিলেট কাজে চলে যান তার স্ত্রী। সন্ধ্যায় তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশি হালিমা বেগম( ৫০)দরজা খোলে ফজলু মিয়াকে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি)মো:বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে নিহত ফজলু মিয়ার মরদেহ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী