আবার আসছে শৈ*ত্যপ্রবাহ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

আবার আসছে শৈ*ত্যপ্রবাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০২:২০:৫৮ পূর্বাহ্ন

আবার আসছে শৈ*ত্যপ্রবাহ

ফাইল ছবি


পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস শুরু হয়েছে। দেশের অনেক অঞ্চলেই স্বাভাবিক শীতের দেখা মেলেনি মাঘের শুরুর তিন দিন। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়েও চার-পাঁচ ডিগ্রি বেশি। তবে আজ শনিবার মাঘের চতুর্থ দিনে এসে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। তবে আগামী দুই দিন রবি ও সোমবার শীত বেশি বাড়তে পারে। এই দুই দিনে অন্তত এক থেকে দুই ডিগ্রি করে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

সোমবার দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, রোববার থেকে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। সোমবার শীত আরো বাড়তে পারে। এদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। ২৩ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে। এরপর আবার ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে পারে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কিছু অঞ্চলজুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে এবং তা দুই-তিন দিন অব্যাহত থাকলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তখন সেই পরিস্থিতিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে আখ্যায়িত করা হয়।

জৈন্তা বার্তা/আরআর